মালদা

২৪ হাজার টাকার জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালাই বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। সেখান থেকে সুকচাঁদ মন্ডল (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্ছায়েতের চড় সুজাপুর এলাকায়।ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪ হাজার টাকার নতুন দুই হাজার টাকার ২৪টি জাল নোট। উদ্ধার হওয়া নোট গুলির মধ্যে প্রত্যেকটি নোট নতুন দুই হাজার টাকার নোট। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।